সৌদি আরবে আবারো সফলভাবে অনুষ্ঠিত হলো বিজনেস নেটওয়ার্কিং ও ভিউ এক্সচেঞ্জ সেশন ২০২৬

Event Timing
10:00 am
Event Date
03 Jan, 2026
Event details

615801507 122278527302082453 4314464500966198046 nসৌদি আরবের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রোভিন্স—দাম্মাম, আল-জুবাইল, আল-খোবার, মক্কা ও জেদ্দা—এর মধ্যে প্রথমবারের মতো “বিজনেস নেটওয়ার্কিং ও ভিউ এক্সচেঞ্জ সেশন ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হলো দাম্মাম শহরে। কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট-এর উদ্যোগে আয়োজিত এই সেশনটি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

দাম্মামে আয়োজিত এই প্রাণবন্ত ব্যবসায়িক সম্মেলনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সম্মানিত ব্যবসায়ী ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে অত্যন্ত ফলপ্রসূ ও অর্থবহ। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, বিশেষ করে রিয়েল এস্টেট ও পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনাকে সমৃদ্ধ করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: আলী আফজাল, গ্লোরিয়াস ল্যান্ডস এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম সালাহউদ্দিন এবং কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড-এর সেলস ও মার্কেটিং হেড হাসান আশেক মাহমুদ। তাঁদের বক্তব্যে উঠে আসে দেশের অর্থনৈতিক অগ্রগতি, নিরাপদ বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বাস্তব দিকগুলো।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিল—

  • প্রবাসী ব্যবসায়ীদের সাথে সরাসরি মতবিনিময় ও নেটওয়ার্কিং
  • বাংলাদেশের রিয়েল এস্টেট ও পর্যটন খাতের সম্ভাবনা ও ভবিষ্যৎ সমৃদ্ধি নিয়ে আলোচনা
  • সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজ ও নেটওয়ার্কিং সেশন

ব্যস্ত সময়ের মাঝেও যারা উপস্থিত থেকে এই আয়োজনকে সফল করেছেন, কৃষিবিদ গ্রুপ তাঁদের সকলের প্রতি জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতাই আমাদের আগামীতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে।

কৃষিবিদ গ্রুপ-এর সাথেই থাকুন।
সমৃদ্ধ হোক আগামীর বাংলাদেশ।

Krishibid-Group-Real-Estate
© Copyright 2025 - Krishibid Group Real Estate. All Rights Reserved.
Developed by Brand & Marketing Team, KGRE.
কৃষিবিদ গ্রুপের সিলভার জুবিলি
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram